NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম
Logo
logo

শেষবারের মতো বাড়ল হজ নিবন্ধনের সময়


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ এএম

শেষবারের মতো বাড়ল হজ নিবন্ধনের সময়

তিন দফা সময় বাড়ানোর পর আরেক দফায় শেষবারের মতো বাড়ানো হয়েছে হজ নিবন্ধনের সময়। হজ গমনেচ্ছুরা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক নিবন্ধনের সুযোগ পাবেন।


শুক্রবার (২ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইনও এই তথ্য নিশ্চিত করেছেন।

 

 


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় শেষবারের ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় এ বছর হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না।


জানা যায়, তিন দফা সময় বাড়িয়েও এবার হজ নিবন্ধনে নির্ধারিত কোটার অর্ধেকও পূরণ হয়নি। নির্ধারিত কোটার প্রায় ৬৩ হাজার ১৫৩টি বাকি রেখেই নিবন্ধন শেষ হয়।

 


গত বছরের ১৫ নভেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু তাতেও নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া পাওয়ায় তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয় নিবন্ধের সময়।


হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় গত বছর নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় আটবার সময় বাড়ানো হয়। এরপরও শেষ পর্যন্ত পাঁচ হাজারের বেশি কোটা ফেরত যায়। এবার হজের খরচ কিছুটা কমানোর পরও নিবন্ধনে সাড়া মেলেনি। আরেক দফা সময় বাড়ালেও শেষ পর্যন্ত এবার কোনোভাবেই কোটা পূরণ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।