NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ২৩, ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও রয়েছে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা, ইরানকে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮ আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল
Logo
logo

চিলির বনভূমিতে দাবানলে ১০ জনের মৃত্যুর আশঙ্কা


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম

চিলির বনভূমিতে দাবানলে ১০ জনের মৃত্যুর আশঙ্কা

চিলিতে শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা দেশটির মধ্যাঞ্চলীয় ভালপারাইসো অঞ্চলের বনভূমিতে ছড়িয়ে পড়া দাবানলে ১০ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানানোর পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে দাবানল ছড়িয়ে পড়ায় কয়েক শ ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।

স্থানীয় কর্মকর্তারা দাবানলে প্রাথমিক ক্ষয়ক্ষতির কথা জানানোর পর চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বিপর্যয়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেন, যাতে দাবানল মোকাবেলায় প্রয়োজনীয় সব কিছু করা যায়।

খবরে বলা হয়, ভিনা দেল মার এবং ভালপারাইসো পর্যটন অঞ্চলে দাবানল কেন্দ্রীভূত রয়েছে। এতে সেখানকার কয়েক শ হেক্টরের বনভূমি পুড়ে গেছে এবং লোকজনকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে।

 

চিলির জাতীয় বন কর্তৃপক্ষ কোনাফ জানায়, দাবানলে শুধু ভালপারাইসো অঞ্চলের প্রায় ৪৮০ হেক্টর জমির বনভূমি পুড়ে গেছে। এল নিনো আবহাওয়াজনিত কারণে দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে সৃষ্ট গ্রীষ্মকালীন তাপদাহ এবং খরার প্রভাবে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

এ ক্ষেত্রে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তপ্ত পৃথিবী দাবদাহ এবং দাবানলের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে।