NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

সোনার গহনা রপ্তানি করবে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৮ এএম

>
সোনার গহনা রপ্তানি করবে বাংলাদেশ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেছেন, আমদানি নয়, এখন থেকে বাংলাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে সোনার গহনা রপ্তানি করবে। আগামীতে রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বাজুস। 

বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ঢাকায় সফররত ভারতীয় জুয়েলারি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

বাংলাদেশে জুয়েলারি পণ্য তৈরির কারখানা স্থাপনে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ, প্রযুক্তি এবং কারিগরি সহায়তা চেয়েছেন তিনি।

তিনি বলেন, আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশি বন্ধু ভারত ও বাংলাদেশ একই বৃত্তে দুটি ফুল। দুই দেশের মানুষের মাঝে রয়েছে আন্তরিক ও গভীর ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্ক কাজে লাগিয়ে ৫০ বছরের জুয়েলারি ব্যবসার ফারাক দূর করতে হবে। ভারতের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা এগিয়ে যেতে চান।

ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের উদ্দেশে বাজুস প্রেসিডেন্ট বলেন, আপনারা বাংলাদেশে জুয়েলারি কারখানা স্থাপনে বিনিয়োগ করুন। বাংলাদেশি জুয়েলারি ব্যবসায়ীরা এখন বিশ্ববাজারে সোনার গহনা রপ্তানি করতে চান। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের জুয়েলারি শিল্পমালিকরা যৌথভাবে কাজ করতে চাই। বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা এখন শুধু ট্রেডিং নয়, শিল্পায়নে জোর দিচ্ছে।

জুয়েলারি শিল্পে নতুন নতুন করাখানা স্থাপনে জুয়েলারি ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

সভায় বাজুস সদস্যদের সম্মানে আগামী ২৮ ও ২৯ জুন ভারতের গোয়াতে অনুষ্ঠিতব্য ‘সোনার বাংলা’ শীর্ষক বিটুবি সামিটের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

ঢাকায় সফররত ভারতীয় জুয়েলারি প্রতিনিধি দলের সদস্য ও কিনসই সার্ভিসেসের প্রতিষ্ঠাতা কান্তি নাগেভেকার, ‘সোনার বাংলা’ শীর্ষক বিটুবি সামিটের আহ্বায়ক ও এইচপিজে পরিচালক এবং প্রতিষ্ঠাতা হাসমুখ পারখে, বাজুস সহ-সভাপতি গুলজার আহমেদ, আনোয়ার হোসেন ও বাদল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ উত্তম বণিক উপস্থিত ছিলেন।