NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ২৩, ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও রয়েছে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা, ইরানকে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮ আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল
Logo
logo

ধর্ষণ মামলায় ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৪, ০৯:১৪ এএম

ধর্ষণ মামলায় ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবেন ট্রাম্প

ধর্ষণ ও মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এই নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী নারীর নাম এলিজাবেথ জেন ক্যারল, তাঁকেই ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে। 

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের ম্যানহাটানের ফেডারেল আদালতের ৯ সদস্যের প্যানেল ট্রাম্পকে এই নির্দেশ দেন।

৯ বিচারকের মধ্যে সাতজন পুরুষ ও দুজন নারী। ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি করেছিলেন ৮০ বছর বয়সী সাবেক সাংবাদিক-কলাম লেখক ই. জেন ক্যারল। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের এক বিকেলে ম্যানহাটানের ফ্যাশন হাউস বার্গডর্ফ গুডম্যান নিজের বন্ধুর জন্য পোশাক কিনতে গিয়েছিলেন জেন ক্যারল। পূর্বপরিচয়ের সুবাদে ডোনাল্ড ট্রাম্পও তার সঙ্গে ছিলেন।
সে সময় ওই ফ্যাশন হাউসের ড্রেসিংরুমে ক্যারলকে ধর্ষণ করেন ট্রাম্প।

 

২০১৯ সালের জুনে প্রথম এ অভিযোগ প্রকাশ্যে আনেন জেন ক্যারল। তবে ক্যারলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তাঁর মতে, নিজের প্রচারণার জন্য এমন ‘কল্পকাহিনি’ বলছেন ক্যারল।

আদালত জানিয়েছেন, ভুক্তভোগী এলিজাবেথ জেন ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। আর সুনাম ক্ষুণ্ণ হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে বাকি ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে। ৮০ বছর বয়সী এলিজাবেথ জেন ক্যারল সাবেক সাংবাদিক-কলাম লেখক। গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ক্যারল।