NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি কাউন্সিল সদস্য শাহানা হানিফ বিয়ে


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৫৩ এএম

নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি কাউন্সিল সদস্য শাহানা হানিফ বিয়ে

নিউইয়র্ক সিটি কাউন্সিলে ইতিহাস সৃষ্টিকারী প্রথম মুসলিম নারী ও প্রথম বাংলাদেশি কাউন্সিল সদস্য শাহানা হানিফ বিয়ে করেছেন। পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে মুসলিম রীতি অনুযায়ী আকদ সম্পন্ন হয়। আগামী সামারে বিবাহোত্তর সংবর্ধনা হবে।
শাহানা হানিফের পিতা মোহাম্মদ হানিফ জানান, পাকিস্তানি বংশোদ্ভূত আব্দুল্লাহ ইউনুসের লং আইল্যান্ডের বাসায় গত ৩০ ডিসেম্বর শনিবার তার মেয়ের আকদ হয়েছে। দুই পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী সামারে বিবাহোত্তর সংবর্ধনা হবে। তিনি আরো জানান, জামাতা আব্দুল্লাহ ইউনুস ইমিগ্রেশন বিষয়ে কাজ করেন। শাহানার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।
বাংলাদেশি বংশোদভূত শাহানা নিউইয়র্ক সিটিতে ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান। তিনিই প্রথম বাংলাদেশি মুসলিম নারী সিটি কাউন্সিলে নেতৃত্ব দিচ্ছেন। নিউইয়র্ক স্টেটে একজন উদীয়মান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে বিভিন্ন জরিপে তাকে উপস্থাপন করা হয়েছে। সিটি কউিন্সিলে একজন পরিশ্রমী ও ইমিগ্র্যান্টবান্ধব হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন।
শাহানা হানিফের বাবা মোহাম্মদ হানিফ একজন প্রবীণ রাজনীতিক এবং নিউইয়র্কে অন্যতম বড় আঞ্চলিক সংগঠন চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি। বাংলাদেশে চট্রগ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য।