NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ২৩, ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও রয়েছে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা, ইরানকে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮ আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল
Logo
logo

প্রস্টেট গ্রন্থির চিকিৎসা নেবেন রাজা তৃতীয় চার্লস


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৪, ১২:২৫ পিএম

প্রস্টেট গ্রন্থির চিকিৎসা নেবেন রাজা তৃতীয় চার্লস

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস প্রস্টেট গ্রন্থির চিকিৎসার জন্য আগামী সপ্তাহে হাসপাতালে যাবেন। বাকিংহাম প্যালেস বলেছে, ৭৫ বছর বয়সী রাজার অবস্থা বিপদমুক্ত। তার শরীরের একটি ছোট সমস্যা দূর করার প্রক্রিয়া চালানো হবে।

বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজার জনসমক্ষে স্বাভাবিক কাজকর্ম আবার চালু করা অল্প সময়ের জন্য স্থগিত রাখা হবে।

 

রাজার বড় ছেলের স্ত্রী প্রিন্সেস অব ওয়েলসের পেটে অস্ত্রোপচারের খবরের পরপরই এই ঘোষণা আসে।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবছর হাজার হাজার পুরুষের যেমনটা হয় সেভাবেই রাজা বর্ধিত প্রস্টেটের জন্য চিকিৎসা নিচ্ছেন।’

ব্রিটিশ জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে অক্ষতিকর প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি সাধারণ ঘটনা এবং তা সাধারণত গুরুতর হয় না। এ সমস্যার অর্থ এটাও নয় যে রোগীর প্রস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি।