NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

অবশেষে মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেল বঙ্গভ্যাক্স


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৩ পিএম

অবশেষে মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেল বঙ্গভ্যাক্স

ঢাকা: দীর্ঘ অপেক্ষা শেষে মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেয়েছে করেনার দেশীয় টিকা বঙ্গভ্যাক্স। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান এবং টিকাটির প্রধান পরীক্ষক ডা. মামুন আল মাহতাব এ তথ্য নিশ্চিত করেছেন।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত একটি পত্রে গ্লোব বায়োটেক উদ্ভাবিত এই টিকা অনুমোদনের তথ্য জানানো হয়। রোববার (১৭ জুলাই) এ অনুমোদন দেয়া হয়।

এর আগে, দেশে করোনাভাইরাস মহামারি শুরু হলে ২০২০ সালের ২ জুলাই টিকা তৈরির কথা জানায় গ্লোব বায়োটেক। খরগোশের উপর টিকার পরীক্ষামূলক প্রয়োগে ‘সফলতা’ দাবি করে প্রতিষ্ঠানটি।

এরপর মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে চেয়ে গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) আবেদন করে গ্লোব বায়োটেক। বিএমআরসি তখন বানর কিংবা শিম্পাঞ্জির ওপর পরীক্ষামূলক প্রয়োগ করে সংশোধিত আবেদন জমা দিতে বলে। তা মেনে ৫৬টি বানরের উপর পরীক্ষা চালায় গ্লোব বায়োটেক। এ পরীক্ষার ফলাফলের প্রতিবেদন গত বছরের ১ নভেম্বর বিএমআরসিতে জমা দেয় প্রতিষ্ঠানটি।

একই বছরের ২১ নভেম্বর বিএমআরসির ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটির সভায় মানবদেহে বঙ্গভ্যাক্স পরীক্ষার নৈতিক অনুমোদন দেয়ার সিদ্ধান্ত হয়। দু’দিন পর গ্লোবকে সেই চিঠি দেয় বিএমআরসি।

এরপর টিকাটি মানুষের দেহে প্রয়োগের চূড়ান্ত অনুমোদনের জন্য গত বছরের ২৫ নভেম্বর ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে গ্লোব বায়োটেক।