NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২২ পিএম

খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। সেখানে আড়াই ঘণ্টার কিছু বেশি সময় চিকিৎসা দেওয়ার পর আবার কেবিনে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

 
তিনি জানান, পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে শিগগিরই হাসপাতাল থেকে বাসায় নেওয়া হতে পারে। এ ব্যাপারে তার মেডিক্যাল বোর্ডের সদস্যরা এক-দুই দিনের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

 

মঙ্গলবার সিসিইউতে চিকিৎসা দেওয়ার বিষয়ে জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শে বিকেল ৫টার কিছু পর তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাকে আবার রাত পৌনে ৮টার দিকে কেবিনে নেওয়া হয়।

 

 

তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানান জাহিদ হোসেন। গত বছরের ৯ আগস্ট থেকে সাবেক এই প্রধানমন্ত্রী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন প্রেক্ষাপটে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর।

 
যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে তাঁর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল।