NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বাংলার মাটির সঙ্গে সংগীত মিশে আছে : স্পিকার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৭ এএম

বাংলার মাটির সঙ্গে সংগীত মিশে আছে : স্পিকার

ঢাকা : বাংলার মাটির সঙ্গে মিশে আছে সংগীত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ইতিহাস-কৃষ্টিতে জড়িয়ে আছে সংগীত। কৃষক ফসল বুনতে গান করে, মাঝি দাঁড় টানে গান গেয়ে, মা গান গেয়ে শিশুকে ঘুম পড়ান।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংগীত ঐক্য বাংলাদেশের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগীত ঐক্য বাংলাদেশের মহাসচিব ও গীতিকবি সংঘ বাংলাদেশের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে কোনো শিল্পী নিজে কিছু পাননি। তারা নিজেদের ডেডিকেশন, মেধা-মনন দিয়ে নিঃস্বার্থ গান গেয়ে চলেছেন।

শিল্পীদের ১৮ দফা দাবির বিষয়ে ঐক্যমত পোষণ করে স্পিকার বলেন, সুসংগঠিতভাবে তিনটি সংগঠন এক হয়েছে, সেটার মধ্যে দিয়ে কার্যকর ফল আসবে। সংগীতশিল্পীদের জন্য যেসব অনুষ্ঠান হয় টেলিভিশন-রেডিওতে সেখানে কীভাবে শিল্পীরা লাভবান হতে পারে সেটা দেখতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিংগার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সংগীত ঐক্য বাংলাদেশ মহাসচিব কুমার বিশ্বজিৎ, মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশের সভাপতি ও সংগীত ঐক্য বাংলাদেশের অন্যতম মহাসচিব নকীব খান।