NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি
Logo
logo

এমপি নির্বাচিত হয়ে পরদিনই মিরপুরে সাকিব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ এএম

এমপি নির্বাচিত হয়ে পরদিনই মিরপুরে সাকিব

মাগুরা-১ আসন থেকে মাত্র গতকালই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। আজ হঠাৎই তাঁর দেখা মিলল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

সাকিবের আগে মিরপুরে ইনডোরে প্রবেশ করেন নাজমুল আবেদীন ফাহিম। কিছুক্ষণ পর ব্যাট হাতে ইনডোরে ঢোকেন সাকিবও।

 
বলার অপেক্ষা রাখে না, শৈশবের কোচ নাজমুল আবেদীনকে সঙ্গে নিয়ে বিপিএলের আগে নিজেকে ঝালিয়ে নিতেই মাঠে হাজির হয়েছেন সাকিব।

 

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। বিপিএলের দশম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে সাকিব।

 
নির্বাচনের কারণে ক্রিকেটে নিয়ে ভাবার খুব একটা সুযোগও ছিল না। যদিও নির্বাচনের ফাঁকে মাগুরায় ফিটনেস নিয়ে কাজ করেছেন সাকিব।

 

এবার নির্বাচন শেষ হতে না হতেই নিজেকে তৈরি করতে মাঠেও নেমে গেছেন সাকিব। জানা গেছে, গতকাল রাতে মাগুরা থেকে ঢাকা ফেরেন এই অলরাউন্ডার।