NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

বেকেনবাওয়ারও চলে গেলেন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

বেকেনবাওয়ারও চলে গেলেন

মারিও জাগালো না ফেরার দেশে পাড়ি জমানোর মাত্র দুদিনের মাথায় চলে গেলেন ফুটবলের আরেক কিংবদন্তী ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার তিনজনের ছোট্ট তালিকায় অগ্রজ দুজনই চলে গেলেন। 

ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডসকে হতাশ করে ১৯৭৪- এর বিশ্বকাপ জিতেছিল বেকেনবাওয়ারের জার্মানী। পরে ১৯৯০- এ ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোচ হিসেবে জেতেন দ্বিতীয় শিরোপা।

 
ফুটবলে ‘ দ্য কাইজার’ হিসেবেই যার পরিচিতি। রাজপাট চুকিয়ে সেই বেকেনবাওয়ার এখন অন্যলোকের বাসিন্দা। আজ ৭৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। বেকেনবাওয়ারের পরিবার জার্মান সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন এ খবর।
 
 

 

জাতীয় দলের হয়ে শুধু বিশ্বকাপ না, খেলোয়াড় ও কোচ হিসেবে বায়ার্ন মিউনিখের হয়েও জিতেছে জার্মানির শীর্ষ লিগ শিরোপা। ১৯৭২-এ জার্মানির হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে। দুইবার জিতেছেন ব্যালন ডি’অর। বেকেনবাওয়ারের চলে যাওয়ায় আরও একবার আলো হারাল বিশ্ব ফুটবল।