NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

সালমান–শাবনূরের ‘স্বপ্নের ঠিকানা’র পরিচালক আর নেই


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

সালমান–শাবনূরের ‘স্বপ্নের ঠিকানা’র পরিচালক আর নেই

নব্বই দশকের জনপ্রিয় সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’ পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক মারা গেছেন। গতকাল বুধবার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়। মাসখানেক আগে ঢাকার মতিঝিলে এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এই পরিচালক। পেছন থেকে একটি রিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি।

 

 

দুর্ঘটনার পর কয়েকজন পথচারী তাঁকে ঢাকার মধুবাগের বাসায় পৌঁছে দেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নেন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এম এ খালেকের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

 
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দিন পাঁচ দিন আগে তাঁকে বাসায় আনা হয়। এরপর গতকাল মধ্যরাতে হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। গণমাধ্যমে এমনটাই জানান এম এ খালেকের মেয়ে ফাতেমা তুজ জোহরা।
 

 

সালমান শাহ ও শাবনূর জুটিকে নিয়ে নির্মিত এম এ খালেকের ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে সাড়া ফেলেছিল। ১৯৯৫ সালের ১১ মে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেন নুরুল ইসলাম।

প্রায় দেড় দশক ধরে সিনেমা পরিচালনা থেকে দূরে ছিলেন খালেক। তবে মাঝেমধ্যে এফডিসিতে আসতেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। পেশাগত জীবনে পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছেন তিনি।

 
জোহরের নামাজের পর মধুবাগে তাঁর জানাজা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা এম এ খালেককে ‘গার্ড অব অনার’ প্রদানের পর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।