NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নিউজার্সির ন্যুয়ার্ক সিটিতে মসজিদের ইমামকে গুলি করে হত্যা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

নিউজার্সির ন্যুয়ার্ক সিটিতে মসজিদের ইমামকে গুলি করে হত্যা

নিউইয়র্ক সিটির অদূরে নিউজার্সির ন্যুয়ার্ক সিটিতে মসজিদের ইমামকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। ৩ জানুয়ারি বুধবার ফজরের নামাজের পর (আনুমানিক ভোর সোয়া ৬টা) সাউথ অরেঞ্জ এবং ক্যামডেন স্ট্রিটে অবস্থিত মুহাম্মদ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের গুলিতে নিহত মসজিদের ইমামের নাম হাসান শরিফ।

বুধবার সকালে মসজিদের সদর দরজার সামনে থেকে ইমাম হাসান শরীফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পেটে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার বেলা আড়াইটার দিকে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর সংবাদ দেয়া হয়।

ঘাতককে চিহ্নিত করা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং এ হত্যাকাণ্ড নিয়ে কোন তথ্য থাকলে তা পুলিশকে সরবরাহ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে এই ঘটনায় উত্তর আমেরিকার মুসলমান জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিউজার্সির গভর্নর ফিল মারফি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।

রাজ্য গভর্নরের বিবৃতির পর বুধবার বিকেলে রাজ্যের অ্যাটর্নি জেনারেল ম্যাথিও প্লটকিন এক বিবৃতিতে বলেছেন, সবকিছু বিবেচনায় রেখেই তদন্ত পরিচালিত হচ্ছে। তবে চলমান তদন্তের প্রাথমিক পর্যায়ে এ হত্যাকাণ্ডকে বিদ্বেষমূলক বলে মনে হচ্ছে না বলে তিনি জানান।

তবে মুহাম্মদ মসজিদে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ ।

এদিকে ইমান হাসান শরিফের মৃত্যুতে সমবেদনা জানাতে নিউইয়র্ক সহ আশেপাশের এলাকা থেকে মুসলিম নেতৃবৃন্দ ছুটে যান ন্যুয়ার্কে। ইসলামিক লিডারশিপ কাউন্সিল অব ন্যুয়ার্কের পক্ষে থেকে দেয়া বিবৃতিতে ইমাম হত্যাকাণ্ডের নিন্দা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিবৃতিতে মুসলমানদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ টহল নিশ্চিত করাসহ ঐক্য ও সংহতি বজায় রেখে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানানো হয়েছে।

ইমাম হাসান শরিফ মসজিদে ইমামতি ছাড়াও ন্যুয়ার্ক বিমানবন্দরে সিকিউরিটি অফিসার হিসেবে ২০০৬ সাল থেকে কাজ করে আসছিলেন। এ হত্যাকাণ্ডের নিন্দা ও শোক জানিয়ে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসারদের সংগঠনের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে।