NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি
Logo
logo

ভোট উপলক্ষে কোনো শঙ্কা আছে কি না, ডিএমপির কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

ভোট উপলক্ষে কোনো শঙ্কা আছে কি না, ডিএমপির কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) নির্বাচনী পর্যবেক্ষকদল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার ডিএমপি সদর দপ্তরে আইআরআইয়ের সাত সদস্যের এ প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কাছে জানতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা কোনো ভয় পাচ্ছেন কি না, এ ছাড়া ভোট উপলক্ষে কোনো শঙ্কা আছে কি না?

তাঁদের প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে।

 
সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পুলিশ সেই পরিবেশ তৈরি করেছে।

 

ডিএমপি কমিশনার আরো উল্লেখ করেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোট প্রদান করবেন।

 

 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন আইআরআইয়ের নির্বাচনী পর্যবেক্ষক নাতাশা রথচাইল্ড, ক্রিস্পিন কাহেরু, মারিয়াম তাবাতাদজে, নেনাদ মারিনোভিক, ইভো পেন্টচেভ, কাজী শহীদুল ইসলাম ও নুরানী রুপমা।

আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গেও নির্বাচন নিয়ে বৈঠক করেন পর্যবেক্ষকদলের সদস্যরা। বৈঠক শেষে সেখানে দুপুরের খাবার খান তাঁরা।