NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

গাজায় আটকে পড়েছে ইহুদিবাদী সৈন্যরা, লক্ষ্য অর্জনে ব্যর্থ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১৬ এএম

গাজায় আটকে পড়েছে ইহুদিবাদী সৈন্যরা, লক্ষ্য অর্জনে ব্যর্থ

ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইৎজাক বারিক মন্তব্য করেছেন যে, গাজা উপত্যকায় ইসরাইলের সৈন্যরা আটকে পড়েছে এবং তারা হামাসকে ধ্বংস করার মতো অবাস্তব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

 

ইসরাইলের মারিভ পত্রিকায় গতকাল (সোমবার) এক কলামে তিনি এই কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরাইল একটি “দুষ্ট চক্রের” মধ্যে আটকা পড়েছে এবং “যুদ্ধক্ষেত্রের তথ্য” উপেক্ষা করার জন্য এবং কল্পনার জগতে বাস করার জন্য সরকারকে নিন্দা করেছেন।

কলামে জেনারেল বারিক বলেন, “যতই দিন যাচ্ছে ততই আমরা যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন থেকে পিছিয়ে পড়ছি, হামাসকে নির্মূল করা সম্ভব হচ্ছে না এবং গাজা থেকে বন্দিদেরও মুক্ত করা যাচ্ছে না। আমরা দিন দিন গাজার কাদায় আরো বেশি ডুবে যাচ্ছি।”

 

জেনারেল বারিকের মতে, রাফায় হামাসের রাজত্ব ধ্বংস এবং টানেলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার অর্থই হচ্ছে নেতানিয়াহু সরকার হামাসকে নির্মূলের যে লক্ষ্য ঠিক করেছিল তা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে যুদ্ধ অব্যাহত রাখার মধ্য দিয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন।