NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

আবারও আইপিএলের ডাকে মন খারাপ তাসকিনের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

আবারও আইপিএলের ডাকে মন খারাপ তাসকিনের

প্রতিবারই নিয়ম করে ডাক আসে তাঁর। কিন্তু সেই ডাকে সাড়া দিতে না পারাটাও নিয়তি তাসকিন আহমেদের। নানা কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) প্রতিবারই ছাড়পত্র দেয় না তাঁকে। এই ফাস্ট বোলার তা মেনেও নেন।

 
তবে বারবার ডাক পেয়েও আইপিএলে খেলতে যেতে না পারায় মন খারাপ হয় এই ফাস্ট বোলারের। সেই খারাপ লাগার কথাই আবার নতুন করে সংবাদমাধ্যমকে জানালেন তাসকিন।

 

‘নতুন করে’ জানানোর কারণ, কিছুদিন আগে ড্রাফট থেকে বিসিবি তাঁর নাম প্রত্যাহার করে নেওয়ার পরও সুযোগ শেষ হয়ে যায়নি তাসকিনের। ড্রাফটের পরও আইপিএল থেকে ডাক এসেছে তাঁর।

 

 

বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের কোন দল থেকে ডাক পেয়েছেন, সেটি অবশ্য জানাননি তাসকিন। তবে যত দূর জানা গেছে, ড্রাফটের পর কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স তাঁকে পাওয়ার আগ্রহ দেখিয়ে যোগাযোগ করেছিল। তাসকিন যথারীতি বিসিবির সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি অবহিতও করেছেন। এবার অবশ্য ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে সরাসরি ‘না’ করে দেওয়া হয়নি।

 
বলা হয়েছে, বিবেচনা করে দেখা হবে।

 

তবে চোটপ্রবণ তাসকিন ধরেই নিয়েছেন, এবারও আইপিএলে খেলার অনুমতি পাবেন না। না হলে তাঁর মুখে এমন মন ভার করা কথা শোনা যাবে কেন, ‘আসলে এই নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে, কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশ নেওয়ার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে।

 
’

 

তাসকিন অবশ্য অভিভাবক বিসিবির অবস্থানও বোঝেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণেই। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যুও থাকে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এ রকম ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’