NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

আর্সেনালের হারে লাভ হলো যাদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

আর্সেনালের হারে লাভ হলো যাদের

ফুলহামের বিপক্ষে জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যেতো আর্সেনাল। কিন্তু এমন সুযোগ কাজে লাগাতে পারেনি গানাররা। উল্টো হেরে গেছে ফুলহামের কাছে। গানারদের হার ২-১ গোলে।

 
আগের ম্যাচেও হেরেছে আর্সেনাল। আর সবশেষ তিন ম্যাচেই জয়হীন থাকল মিকেল আরতেতার দল। এতে লাভ হয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের। বর্তমান চ্যাম্পিয়নরা উঠে এসেছে তালিকার তিনে।
 
আর শীর্ষেই থাকল ইয়ুর্গেন ক্লপের দল।

 

২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে আর্সেনাল। সমান পয়েন্টে তিনে সিটি, যদিও এক ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দল। ১৯ ম্যাচে ৪২ পয়েন্টে শীর্ষে লিভারপুল।

 
২০ ম্যাচে ৪২ পয়েন্টে দুইয়ে অ্যাস্টন ভিলা।

 

ফুলহামের মাঠে বলের দখল ছিল আর্সেনালের পায়েই। কিন্তু আক্রমণে দুই দলই ছিল সমানে সমান। আর্সেনালের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের বয়স পাঁচ মিনিট না পেরোতেই বুকায়ো সাকার গোলে এগিয়ে যাওয়ার আনন্দে মাতে গানাররা।

 
 

 

প্রথমে গোল খেয়ে সবশেষ ২৩ ম্যাচেই জিততে পারেনি ফুলহাম। এ ম্যাচেও তেমন শঙ্কাই জেগেছিল। কিন্তু উদ্যমী ফুটবল খেলে আর্সেনালের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

২৯ মিনিটে সমতা ফেরানো গোলটি রাউল হিমেনেস। এই অর্ধে কোনো দলই আর লক্ষ্যভেদ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণে মনোযোগী হয় আর্সেনাল। কিন্তু সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি। উল্টো ৫৯ মিনিটে পিছিয়ে পড়ে। ফুলহামের জয় নিশ্চিতের গোলটি করেন ববি ডি করদোভা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে দুর্দান্ত জয় তুলে নেয় ফুলহাম।

অন্য ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহাম। গোল করেছেন পেপ মাতার, সন হিউং মিন ও রিচার্লিসন। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।