NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

আর্জেন্টিনার কাছে ৫ গোলে উড়ে গেল উরুগুয়ে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১৩ পিএম

>
আর্জেন্টিনার কাছে ৫ গোলে উড়ে গেল উরুগুয়ে

নারী কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে শুক্রবার রাতে উরুগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। যেখানে ইয়ামিলা রদ্রিগেজের হ্যাটট্রিকে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে তারা। এই জয়ে গ্রুপ পর্বে খেলা এখন পর্যন্ত ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা নারী দল।

আসরে নিজেদের প্রথম ম্যাচটা অবশ্য হার দিয়ে শুরু করে আর্জেন্টিনা। ব্রাজিল নারী দলের কাছে পরাজয় ০-৪ গোলে। পরে দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে ঘুরে দাঁড়ায় তারা। ৪-০ গোলের ব্যবধানে জয় পায়। উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ জিতে ব্রাজিল ও ভেনিজুয়েলার সমান ৩ পয়েন্ট আর্জেন্টিনার। তবে আর্জেন্টিনা ৩টি ম্যাচ খেললেও ব্রাজিল ও ভেনিজুয়েলা খেলেছে ২টি করে ম্যাচ। নকআউটে জায়গা করে নিতে হলে শীর্ষ দুইয়ে থাকতেই হবে ২০০৬ সালের চ্যাম্পিয়নদের।

কলম্বিয়ায় এস্টাডিও সেন্টেনারিও স্টেডিয়ামে এদিন উরুগুয়ের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনার মেয়েরা। বল দখলের লড়াইয়ে খুব বেশি এগিয়ে না থাকলেও উরুগুয়ে নারী দল যেখানে আর্জেন্টিনার গোলবার লক্ষ্য করে ৭ বার শট নিয়েছে, সেখানে প্রতিপক্ষ শিবিরের উদ্দেশে ১৫ বার আক্রমণ শানিয়েছে এস্তেফানিয়া বানিনি, এলিয়ানা স্ট্যাবিলরা।

তবে ম্যাচের প্রথম গোলের জন্য ৪৩ মিনিট অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে। মাঝ মাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে নিজের নিয়ন্ত্রণে নেন এস্তেফানিয়া। সেটা দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ১-০ গলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আর্জেন্টিনা নারী দলের ভয়ঙ্কর রূপ দেখে উরুগুয়ে। ৫১, ৬৪ ও ৬৯ মিনিটে টানা ৩ গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামিলা রদ্রিগেজ। ৪-০ গোলে ম্যাচের নির্ধাতির সময় শেষ হওয়ার পর যোগ করা সময়ে ব্যবধানে আরো বাড়িয়ে নেন আর্জেন্তাইন ডিফেন্ডার এলিয়ানা স্ট্যাবিল। তার নিখুঁত ফিনিশিংয়ে ৫-০ গোলের বিশাল ব্যবধানে উরুগুয়েকে রীতিমত উড়িয়ে দেয় আর্জন্টিনা নারী দল।

এই হারের ফলে এবারের আসরে তিন ম্যাচে টানা ৩ পরাজয়ে ‘বি’ গ্রুপে ৫ দলের মধ্যে পয়েন্ট টেবিলের একদম তলানিতে উরুগুয়ে।