NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আ.লীগের সভা: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?
Logo
logo

পরীক্ষার প্রথম ধাপে ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৫ এএম

পরীক্ষার প্রথম ধাপে ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে আর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। যার প্রথমটি নিউজিল্যান্ডের বিপক্ষে। যেটি শুরু হচ্ছে আগামীকাল থেকে।

 

 

সব মিলিয়ে বাংলাদেশ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে দেখছেন চন্দিকা হাতুরাসিংহে। নেপিয়ারে কাল প্রথম টি-টোয়েন্টি পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, ‘ছেলেদের জন্য এটা (নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ) পরীক্ষার প্রথম ধাপ। এখানে যারা আছে বেশির ভাগই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

 
দল নির্বাচনটাও এভাবে হয়েছে। নির্বাচকরাও এভাবেই ভাবছে। এখন কাজটা করে দেখানো ছেলেদের ওপর নির্ভর করছে।’

 

এখন থেকে কম্বিনেশনও ঠিক করে ফেলতে চান হাতুরাসিংহে, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই।

 
এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। আমরা আর ১১টি ম্যাচ খেলতে পারব, সাথে বিপিএলও আছে। আমাদের কম্বিনেশনটা বের করার চেষ্টা করব, বিশ্বকাপে আমরা কিভাবে খেলতে চাই সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই পরিকল্পনা।’

 

প্রস্তুতি নিয়ে খুব বেশি ভাবতে চান হাতুরাসিংহে, ‘অনুশীলন আদর্শ হলো নাকি হলো না, সেটা নিয়ে খুব বেশি ভাবার সুযোগ নেই।

 
কারণ আমরা মাত্র এই কয়েকটি ম্যাচই খেলতে পারব। এই সময়ের মাঝে আমাদের ভূমিকা এবং পরিকল্পনাটা ঠিক করতে হবে।’