NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য
Logo
logo

অপহরণের মামলায় সিআইডির দুই সদস্য গ্রেপ্তার, যা জানাল ডিবি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৪ এএম

অপহরণের মামলায় সিআইডির দুই সদস্য গ্রেপ্তার, যা জানাল ডিবি

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি অপহরণের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন এসআই রেজাউল ও কনস্টেবল সাঈদ।

গতকাল রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ সোমবার নিশ্চিত করেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

তিনি বলেন, বিভিন্ন সময়ে ভুয়া পুলিশ, র‌্যাব, ডিবি সদস্য গ্রেপ্তার করেছি।

 
এবারও আমরা সিআইডি পরিচয়ে একটি অপহরণ চক্র ধরতে গিয়ে আসল সিআইডি গ্রেপ্তার করেছি। প্রতি বছর পুলিশ বাহিনীতে খারাপ কর্মকাণ্ডের কারণে যে পরিমাণ শাস্তি পায়, অন্য কোনো সংগঠন বা প্রতিষ্ঠানে পায় না। একদিকে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমন মানবিক অন্যদিকে এসব বিষয়ে অমানবিক ও কঠোর।

 

হারুন অর রশিদ  আরো বলেন, ভাটারা থানায় করা এক ভুক্তভোগীর মামলায় ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।