NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

সিরিজ জিতল ভারত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:০৯ পিএম

সিরিজ জিতল ভারত

শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৬ রানের বড় সংগ্রহ গড়েছিল তারা। সেই রান তাড়া করতে নেমে এদিনও টনি ডি জোর্জির ব্যাট হেসেছে। কিন্তু তা যথেষ্ট হয়নি প্রোটিয়াদের জন্য।

 
 

 

আর্শদীপ সিংয়ের দারুণ বোলিংয়ে ২১৮ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আর্শদীপ। এদিন ডি জর্জিকে ৮১ রানে ফিরিয়েছেন তিনি। অন্য ওপেনার রিজা হ্যানড্রিকসও তাঁর শিকার।

 
১৯ রান করে ফেরেন হ্যানড্রিকস। র‌্যাসি ফন ডার ডুসেনও দ্রুত ফিরলে এইডেন মারক্রামকে নিয়ে ইনিংসটা মেরামত করতে চেয়েছিরেন ডি জর্জি। দুজনের ৬৫ রানের জুটি ভাঙে ২৬ তম ওভারে। ৩৬ রান করা মারক্রামকে ফেরান ওয়াশিংটন সুন্দর।
 
এরপর বড় আর কোন জুটি দাঁড়ায়নি। মারক্রামের পর ডি জর্জিও ইনিংসটাকে খুব বেশি আর টেনে নিয়ে যেতে পারেননি। ওয়াশিংটন ৩৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

 

প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ওয়ানডে ভারতকে সেই একই ব্যবধানে হারিয়ে সিরিজে ফেরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

 
পার্লে আজকের ম্যাচটা তাই অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়ায়। সেই ম্যাচেই ব্যাটে বলে দাপট দেখিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। ক্রিকইনফো