NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

পদ্মা সেতুর ঋণের আরো ৩১৫ কোটি টাকা পরিশোধ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১০ পিএম

পদ্মা সেতুর ঋণের আরো ৩১৫ কোটি টাকা পরিশোধ

পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তির মাধ্যমে আরো ৩১৫ কোটি টাকা পরিশোধ করল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকার চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

পঞ্চম ও ষষ্ঠ কিস্তিসহ সেতু বিভাগ এই পর্যন্ত মোট ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা সরকারকে পরিশোধ করেছে। গত ৫ এপ্রিল সেতু বিভাগ সেতু থেকে টোল আদায়ের মাধ্যমে অর্জিত রাজস্ব থেকে প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা দিয়ে ঋণ পরিশোধ শুরু করে।

 
পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। চলতি বছরের ১৯ জুন মাসে সেতু বিভাগ তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করেছে।

 

সেতু নির্মাণের জন্যে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া হয়। শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন পদ্মা নদীর ওপর নির্মিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম এই সেতু উদ্বোধন করেন।

 

 

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব এম মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।