NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বৃষ্টির বাধা সরিয়ে শুরু হচ্ছে খেলা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বৃষ্টির বাধা সরিয়ে শুরু হচ্ছে খেলা

ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির বাঁধা সরিয়ে ১ ঘণ্টা ১০ মিনিট দেরিতে শুরু হচ্ছে খেলা। ৪ ওভার করে কমে এসেছে প্রথম ওয়ানডে। ৪৬ ওভারের ম্যাচ হবে।

 
 

 

তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, শরিফুল ইসলামের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশে ফিরেছেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। ছুটি কাটিয়ে ফেরা লিটন দাস ও দলে ফেরা আফিফ হোসেনও আছেন একাদশে।

 

 

নিউজিল্যান্ড দলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার জশ ক্লার্কসন ও পেসার উইলিয়াম ও’রুর্কের।

বাংলাদেশ একাদশঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশঃ

উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রুর্ক।