NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আ.লীগের সভা: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?
Logo
logo

নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২২ এএম

নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসের মিছিলে নির্বাচনবিরোধী কোনো কাজ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, এ জন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা এগুলো থেকে তাদের বিরত থাকতে হবে।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

 

বিএনপির বিজয় শোভাযাত্রা নিয়ে করা অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের বলা হয়েছে একটি রোডম্যাপ তৈরি করে বিজয় শোভাযাত্রা করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়েছেন। যাতে শান্তিপূর্ণ একটি শোভাযাত্রা করা যায়। তারা স্থান উল্লেখ করেছে এবং সেটি যেন অনুসরণ করেই তারা করে।

 

 

১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনবিরোধী যেকোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না- এ বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এখন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে, আমাদের নিরাপত্তা বাহিনী সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত।

এর আগে রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

 

 

প্রথমে আসাদুজ্জামান খান, এরপর পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান। এ ছাড়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশের বিভিন্ন সংগঠন এবং ইউনিটের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে।