NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, শনাক্ত ১৩২৪


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৩:১৩ পিএম

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, শনাক্ত ১৩২৪

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২২৩ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১,৩২৪ জনের। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন হলো।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন। 
২৪ ঘণ্টায় ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। 

 

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ও ময়মনসিংহে তিনজন করে মারা গেছেন। মারা যাওয়াদের চারজন পুরুষ, দুজন নারী।