NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার
Logo
logo

শেষের নাটকীয়তায় বার্সেলোনাকে হারিয়ে অ্যান্টওয়ার্পের ঐতিহাসিক জয়


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

শেষের নাটকীয়তায় বার্সেলোনাকে হারিয়ে অ্যান্টওয়ার্পের ঐতিহাসিক জয়

আগেই চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছিল বার্সেলোনা। অ্যান্টওয়ার্পের বিপক্ষে তাই যাচাই-বাছাইয়ের সুযোগ পেয়েছিলেন জাভি এর্নান্দেস। এতে শুরুর একাদশে ব্যাপক পরিবর্তন আনেন তিনি। তবে কোনো রকম ছাড় দেয়নি স্বাগতিক দল অ্যান্টওয়ার্প।

 
গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ হারের পর বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ক্লাবটি।

 

ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা হয়েই শেষ ষোলোয় উঠেছে জাভি এর্নান্দেসের দল। গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেতৎস্ককে ৫-৩ গোলে হারিয়ে ১২ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে গ্রুপের রানার্সাআপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পোর্তো।

আট পরিবর্তন নিয়ে খেলতে নেমে প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বার্সেলোনা।

 
অ্যান্টওয়ার্পকে এগিয়ে নেন আর্থুর ভেরমিরেন। এই গোলে বার্সার রক্ষণের ভুল চোখের পড়ার মতো ছিল। ম্যাচে পিছিয়ে পড়া বার্সা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে থাকে। ৩৫ মিনিটে পায় সমতা ফেরানো গোলটি।
 
লামিন ইয়ামালের পাস পেয়ে বল জালে পাঠান ফেরান তোরেস।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ৫৬ মিনিটে আবারো পিছিয়ে পড়ে বার্সেলোনা। আল হাসান ইউসুফের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ইয়ানসেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দারুণ নাটকীয়তায় ম্যাচের ভাগ্য দুলতে থাকে পেন্ডুলামের মতো।

 
যোগ করা সময়ের প্রথম মিনিটেই ফ্রি কিক থেকে হেডে মার্ক গিউ সমতা ফেরান বার্সেলোনাকে। তবে পরের মিনিটে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতোয়ারা করেন জর্জ লিনিখেনা। তাতে ৩-২ গোলের জয়ের আনন্দে মাতে অ্যান্টওয়ার্পের সমর্থকেরা।