NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আ.লীগের সভা: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?
Logo
logo

নভেম্বরের মাসসেরা বাংলাদেশের নাহিদা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪১ এএম

নভেম্বরের মাসসেরা বাংলাদেশের নাহিদা

নভেম্বরের মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন নাহিদা।

নাহিদা পেছনে ফেলেছেন তাঁর সতীর্থ ফারজানা হক ও পাকিস্তান স্পিনার সাদিয়া ইকবালকে। পুরস্কার জিতে আপ্লূত নাহিদা আইসিসিকে জানিয়েছেন, 'এটা দারুণ মুহূর্ত।

 
বিশেষজ্ঞ প্যানেলের বিবেচনায় আইসিসির মাসসেরার পুরস্কারের এই স্বীকৃতি আমার জন্য ভবিষ্যতে অনুপ্রেরণার খোরাক হবে। গত কয়েক মাসে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। দলের সাফল্য অবদান রাখতে পেরে আমার ভালো লাগছে। আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি অধিনায়ক, কোচিং স্টাফ এবং সতীর্থদের ধন্যবাদ দিতে চাই।
 
এটা আমাকে আমার সহজাত খেলা খেলতে এবং চাপের মধ্যে পারফর্ম করতে সাহায্য করেছে।'

 

গত মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদা। মাত্র ১৪.১৪ গড়ে ৭ উইকেট নেন ২৩ বছর বয়সী স্পিনার। তাতে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি।

 
এই সংস্করণে এরমধ্যে তিনি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। টি-টোয়েন্টিতে রেকর্ডটা অবশ্য তাঁর দখলে। এই সংস্করণে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট এখন তাঁর।