NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

নির্বাচন পর্যবেক্ষণের বিষয় এখনো নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৮ পিএম

নির্বাচন পর্যবেক্ষণের বিষয় এখনো নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষেণে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা আসছেন। সর্বশেষ ভারত, ফিলিস্তিন, জাপান, ওআইসি ও আরব লীগের প্রতিনিধিরাও পর্যবেক্ষণে আসছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্র এখনো নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

সেহেলী সাবরীন জানান, ইইউর এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ ছাড়া ভারত থেকে আসবে, ফিলিস্তিন, ওআইসি, আরব লীগ থেকেও আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। আরো কিছু আবেদন আছে।

 
যে আবেদনগুলো পাওয়া গেছে, সেগুলোর ওপর কাজ হচ্ছে। যখন নিশ্চিত হবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে।

 

কোন দেশ থেকে কতজন পর্যবেক্ষক আসবেন, এমন প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, ‘ভারত থেকে তিনজন আসবে, ফিলিস্তিন থেকে ছয়জন (তাদের মধ্যে কিছু বাইরে থেকে আছে, আবার দূতাবাস থেকেও থাকবে)। আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন।

 
এ ছাড়া ওআইসি ও আরব লীগ থেকে কতজন আসবে সে তথ্যটা এখন আমার কাছে নেই।’

 

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষণা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

 
নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।