NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

চমক জাগিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে রাসেল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ পিএম

চমক জাগিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে রাসেল

২৫ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামবে দুই দল। এই সিরিজের জন্য রভম্যান পাওয়েলকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সবচেয়ে বড় চমক, দুই বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

 

 

সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন রাসেল। এরপর গত দুই বছর জাতীয় দলের বাইরে। মাঝে চোটেও ভুগেছেন। ২০২০ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি দলে ফিরেছেন শেরফানে রাদারফোর্ডও।

 
ফিরেছেন গুদাকেশ মোতিও। তৃতীয় ওয়ানডেতে অভিষেক হওয়া অলরাউন্ডার ম্যাথিউ ফর্ডও রয়েছেন এই স্কোয়াডে। এ ছাড়া ওয়ানডে সিরিজে না থাকা জেসন হোল্ডার ও নিকোলাস পুরান আছেন দলে।

 

দল নিয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজের জন্য ঘরের মাঠে ২০২৩ সালে এটাই শেষ সিরিজ।

 
যেহেতু ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক দেশের একটি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি নিচ্ছে। আমরা এমন একটি স্কোয়াড নির্বাচন করেছি, যা সেই টুর্নামেন্টে সাফল্যের সেরা সুযোগ করে দেবে।' পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১২ ডিসেম্বর থেকে।

 

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : 
রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথিউ ফর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজেরি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।