NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী ১৭৯ জন বিদেশি নাগরিক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪০ পিএম

সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী ১৭৯ জন বিদেশি নাগরিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী ১৭৯ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ১৩১ জন পর্যবেক্ষক হিসেবে এবং ৪৮ জন সাংবাদিক সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন। এ ছাড়া অন্য দেশের নির্বাচন কমিশনের সদস্যসহ ১১৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণের আবেদন জানিয়েছে ইসি।

আজ বৃহস্পতিবার বিদেশিদের জন্য নির্ধারিত সময় শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

 

 

তিনি জানান, ইসির ঘোষণা অনুযায়ী সর্বশেষ মোট ১৭৯ জন বিদেশি নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইসি।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, আমাদের কাছে যেসব আবেদন এসেছে, এগুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয়ের মতামত এলে তা কমিশনের কাছে উত্থাপন করা হবে।

 
এ ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে যাদের বিরুদ্ধে আপত্তি দেওয়া হবে, তাদের অনুমোদন দেওয়া হবে না। আর যাদের অনাপত্তি দেবে তারা ভোট দেখার অনুমোদন পেয়ে যাবেন।

 

জানা গেছে, বিদেশিদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদন দেওয়া ছাড়াও ভোট দেখার জন্য ৩৪টি দেশের নির্বাচন কমিশন ও চারটি সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এক্ষেত্রে তাদের স্থানীয় যাতায়াত ও থাকা-খাওয়ার সকল ব্যয় বহন করবে ইসি।

 
আমন্ত্রিত দেশগুলো হলো ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিসিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুর। এ ছাড়া সার্ক এবং ওআইসি মহাসচিব, ফেম্বোসা এবং এ-ওয়েব চেয়ারপারসনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে শ্রীলঙ্কান নির্বাচন কমিশন ইতোমধ্যে আর্থিক সংকটের কারণে আসতে না পারার কথা জানিয়েছে।

 

এদিকে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে ইলেকশন মনিটরিং ফোরামসহ আরো ২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা। সংস্থগুলোকে নিবন্ধন দিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে ইসি।

 
আগামী ১৫ দিনের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

 

এর আগে দেশীয় ৬৭টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়। নতুন করে এই ২৯টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পাওয়ায় মোট ৯৬টি সংস্থা আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পাবে।