NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

‘ভয় পেলে মুক্তি পিছিয়ে নিন’, ওপেনহাইমারের প্রযোজকের প্রস্তাবে মার্গট রবি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

>
‘ভয় পেলে মুক্তি পিছিয়ে নিন’, ওপেনহাইমারের প্রযোজকের প্রস্তাবে মার্গট রবি

এ বছর সবচেয়ে আলোচিত এবং সফল দুটি হলিউড চলচ্চিত্র বার্বি এবং ওপেনহাইমার। দুটি সিনেমা একইদিন মুক্তি পায়। দুটি সিনেমা ঘিরেই দর্শক প্রত্যাশা ছিল আকাশসমান। তবে একইদিনে দুই বিগ বাজেটের সিনেমার মুক্তি ঘিরে নির্মাতাদের মাঝে একটি ঠান্ডা লড়াই চলছিল।

 
এমনকি ওপেনহাইমারের পরিচালক ক্রিস্টোফার নোলানও একসঙ্গে এমন দুটি সিনেমার মুক্তিতে বিরক্ত ছিলেন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন বার্বি অভিনেত্রী মার্গট রবি। জানালেন, তাকেও বার্বির মুক্তি পেছানোর পরামর্শ দেওয়া হয়েছিল।

 

মার্গট রবি এবং সিলিয়ান মারফি সম্প্রতি বিনোদন মাধ্যম ভ্যারাইটির পক্ষ থেকে আয়োজিত অভিনেতাদের একটি পর্বে একসঙ্গে হাজির হন।

 
সেখানেই বিভিন্ন রকম কথোপকথনে উঠে আসে বার্বি-ওপেনহাইমারের প্রসঙ্গ। তখন সিলিয়ান মারফিকে মার্গট রবি জানান, তার সিনেমার ওপেনহাইমারের এক প্রযোজক তাকে বার্বির মুক্তি পিছিয়ে দিতে বলেছিল। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

 

1
অভিনেত্রী মার্গট রবি

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, কথোপকথনে সিলিয়ান মারফিকে মার্গট বলেন, “ওপেনহাইমারের একজন প্রযোজক যার নাম চক রোভেন, আমাকে ডেকেছিলেন।

 
আমরা অন্য কিছু প্রকল্পে একসাথে কাজ করেছি। তিনি আমাকে ডেকে বলেন, ‘আমি মনে করি আপনার বার্বির তারিখ পেছানো উচিত।’ তার জবাবে আমি বলেছি, আমরা আমাদের তারিখ পরিবর্তন করছি না। আপনারা যদি আমাদের ভয় পান, তাহলে আপনারা মুক্তির তারিখ পিছিয়ে নিন। জবাবে তিনি বলেন, ‘আমরা ওপেনহাইমারের তারিখ পরিবর্তন করছি না।
 
আমি মনে করি আপনি এটি করলে আপনার জন্য ভাল হবে।’ তার উত্তরে আমি বলেছি, আমরাও তারিখ বদলাচ্ছি না। আমি মনে করি এটি সত্যিই একটি দুর্দান্ত রিলিজ হতে যাচ্ছে। ওপেনহাইমার এবং বার্বি একসঙ্গে।”

 

এদিকে মার্গট রবির মুখে এই ঘটনা শুনে ওপেনহাইমার তারকা মার্গট রবির প্রশংসা করেন। তিনি জানান, মার্গট ঠিক কাজই করেছেন। সেই সঙ্গে প্রশ্ন করেন, তিনি বার্বির সিক্যুয়েল আনতে যাচ্ছেন কিনা! জবাবে মার্গট রবি বলেন, ‘আমরা সেই মুভিতে সবকিছু রেখেছি এবং এটি এতই ভালো যে আমি বার্বি নিয়ে গর্বিত। এটি একটি আসল চলচ্চিত্র। কোনো সিক্যুয়েল বা প্রিক্যুয়েল নয়। একদম অরিজিনাল সিনেমা, যা আজকাল বিরল। ওপেনহাইমারও আসল গল্পের সিনেমা। আমরা দুজনেই মূল গল্পের সিনেমা থিয়েটারে আনার সুযোগ পেয়েছি। তবে বার্বির সিক্যুয়েল হবে কিনা আমি জানি না কিন্তু আমি সেই সেটে ফিরে যেতে চাই। রায়ান গসলিং এবং গ্রেটার (গারউইগ, পরিচালক) সাথে সেটে ফিরে আসার জন্য আমি সবকিছুই করতে চাই।’

এ বছর হলিউডের সবচেয়ে সফল দুটি চলচ্চিত্র বার্বি এবং ওপেনহাইমার। যদিও বক্স অফিসে বার্বির কাছে পরাজিত হয়েছে ওপেনহাইমার, তবে দর্শক বিচারে ওপেনহাইমার বছরের অন্যতম সেরা চলচ্চিত্র। বার্বি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১.৫ বিলিয়নের কাছাকাছি এবং ওপেনহাইমার আয় করেছে ৯৫৩ মিলিয়নের মতো। এ বছর অস্কারের লড়াইয়ের তুমুল প্রতিযোগিতা হতে যাচ্ছে এই সিনেমা দুটির।