NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

৮ মামলায় নিপুণ রায়ের আগাম জামিন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

৮ মামলায় নিপুণ রায়ের আগাম জামিন

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা ও নাশকতার অভিযোগে করা আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ ১১ জানুয়ারি পর্যন্ত তাঁকে আগাম জামিন দিয়েছেন। এ সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 
 
আদালতে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, তার সঙ্গে ছিলেন আইনজীবী রায় চৌধুরী।

 
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির। 

 

আইনজীবী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ’রমনা, পল্টন ও দিক্ষিণ কেরাণীগঞ্জ থানার আট মামলায় নিপুণ রায়কে ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।’

সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ।

 
ওই দিন আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় দলটির নেতাকর্মীরা। সংঘাতের এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ছাড়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। এসব ঘটনায় রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করে পুলিশ।
 
 

 

এসব মামলায় গ্রেপ্তারের আশঙ্কা থেকে হাইকোর্টে আগাম জামিন চেয়ে পৃথক আটটি আবেদন করেন নিপুণ রায়। আজ সোমবার শুনানির পর উচ্চ আদালত তাঁকে জামিন দেন।