NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আ.লীগের সভা: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?
Logo
logo

মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে ওসি-ইউএনওদের বদলি : ইসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০৪ এএম

মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে ওসি-ইউএনওদের বদলি : ইসি

মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

আজ শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনাররা গত এক সপ্তাহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল ঘুরে দেখেছেন। উনাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য ছিল।

 
সেই ফাইন্ডিংসের ভিত্তিতে উনারা ৩০ তারিখে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলেও জানান তিনি।

 

ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচনে মনোনয়ন দেওয়া স্বতন্ত্র প্রার্থীসহ সকল প্রার্থীর নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। তিনি বলেন, মনোনয়নপত্র জমা পড়েছে দুই হাজার ৭১৩টি।

 
এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। অন্যদিকে নির্বাচনে অংশ নিয়েছে ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল।