NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

গোপালগঞ্জের সাতপাড়ে শিক্ষক বনাম ব্যাংকার্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৫১ পিএম

গোপালগঞ্জের সাতপাড়ে শিক্ষক বনাম ব্যাংকার্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জঃ প্রতি বছরের ন্যায় এ বছরও গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে উৎসাহ উদ্দীপনা ও প্রচুর দর্শক সমাগমের মধ্য দিয়ে শিক্ষক বনাম ব্যাংকার্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সাতপাড়, সাহাপুর ও বৌলতলী ইউনিয়নের শিক্ষক ও ব্যাংকার্সরা মিলে এ ফুটবল খেলার আয়োজন করেন। শনিবার (৯ জুলাই) বিকালে সাতপাড় দক্ষিনপাড়া শেখ রাসেল মনি স্টেডিয়ামে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। শিক্ষক খেলোয়াড়দের সঙ্গে ৩-০ গোলে চ্যাম্পিয়ান হয় ব্যাংকার্স খেলোয়াড়রা। তিন ইউনিয়নের প্রায় ৬০ জন শিক্ষক ও ব্যাংকার্স খেলোয়ার এ খেলায় অংশগ্রহন করেন।

এসময় সাতপাড় ইউনিয়নের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি, বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস ও সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় সরকার অনাদিসহ  বিভিন্ন শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তিরা  উপস্থিত ছিলেন ।