NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

অভিনেত্রী শর্মিলী আহমেদ ও সুরকার আলম খানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৬ এএম

অভিনেত্রী শর্মিলী আহমেদ ও সুরকার আলম খানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

 

 

নিউইয়র্ক: বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) ও গুণী সংগীত পরিচালক ও সুরকার আলম খানের (৭৮) মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

 

শুক্রবার সকালে এই দুই সংস্কৃতি প্রতিভার  মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

 

ড. হাছান তার শোকবার্তায় বলেন, মঞ্চ ও টেলিভিশনের চারশতাধিক নাটক এবং দেড় শতাধিক চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ এবং ‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ, রঙিন ফানুস’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘চাঁদের সাথে দেব না’, সহ অসংখ্যা জনপ্রিয় গানের সুরকার আলম খান তাদের কীর্তির মধ্য দিয়ে যুগ যুগ ধরে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।