NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বিশেষ শিশুদের জন্য সমন্বিত শিক্ষার পরিবেশে গুরুত্ব প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ১২:৫১ পিএম

বিশেষ শিশুদের জন্য সমন্বিত শিক্ষার পরিবেশে গুরুত্ব প্রধানমন্ত্রীর

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, যেকোনো স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুর শারিরীক ও মানসিক বিকাশে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রধানমন্ত্রী আজ সকালে গণভবনে দেশের অটিজম ও এনডিডি (নিউরো ডেভেলপমেন্ট ডিজাবিলিটিজ) শিশুদের শিক্ষার ন্যায্য ও সম অধিকার নিশ্চিতকল্পে নির্মিতব্য আন্তর্জাতিক মানের একটি ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলেপমেন্ট ডিজাবিলিটিজ (এনএএএনডি) এর স্থাপত্য নকশার উপস্থাপনা অবলোকনকালে এ কথা বলেন, পিএমও’র এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানায়।

প্রধানমন্ত্রী শহর এলাকায় যে কোনো আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিতে ও তার আহ্বান পুণর্ব্যক্ত করেন। শেখ হাসিনা এ সময় অটিজম ও এনডিডি শিশুদের জন্য বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন নতুন শিক্ষক ও প্রশিক্ষক সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। কমপ্লেক্স ভবনের নকশা প্রণয়নের ক্ষেত্রে তিনি দিনের আলোর সর্বোত্তম ব্যবহার, মুক্ত বায়ু/অক্সিজেন চলাচল, প্রয়োজনীয় জলাধার সংরক্ষণ, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখার ওপর জোর দেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাসস