NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

নির্বাচনে বাধাদানকারীদের ওপর ভিসানীতি প্রয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

নির্বাচনে বাধাদানকারীদের ওপর ভিসানীতি প্রয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকা: নির্বাচনে যারা বাঁধা প্রদান করবে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ভিসানীতি আরোপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার। আমরা তাদের প্রত্যাখ্যান করতে পারি না। আমরা করিও না।

আমাদের কোনো উদ্দেশ্যও নেই। যুক্তরাষ্ট্র বেশি কিছু চায় না, অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। বাংলাদেশও তাই চায়।

 

সোমবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

 

মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের অবদান যুক্তরাষ্ট্রও জানে। তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলমান রয়েছে। তবে এটি দীর্ঘ প্রক্রিয়া।

ড. মোমেন বলেন, উন্নত দেশ (যুক্তরাষ্ট্র), তাদের তো আমরা কখনো অগ্রাহ্য করতে পারি না।

আমরা তো এজন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরত্বসহকারে গ্রহণ করি। তবে আমাদের দেশের একটা বাস্তবতা আছে। বাস্তবতার নিরিখে তারা যদি কোনো প্রস্তাব দেয়… আমরা তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি।

 

দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দলকে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু হলে কোনো দল না এলেও বিশ্বে তার গ্রহণযোগ্যতা পাবে। সরকার চায় সবাই আসুক।