NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

জিপিএ-৫ কমেছে প্রায় অর্ধেক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮ এএম

জিপিএ-৫ কমেছে প্রায় অর্ধেক

ঢাকা: ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী। আজ রবিবার দুপুরে এইচএসসি ও সমমান-২০২৩ পরীক্ষার ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সারা দেশের শিক্ষা বোর্ডের ফলাফল নিয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রকাশিত ফল থেকে জানা যায়, এ বছর জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা।

৪৯ হাজার ৩৬৫ জন জিপিএ-৫ পেয়েছেন। বিপরীতে জিপিএ-৫ পাওয়া ছেলেদের সংখ্যা ৪৩ হাজার ২৩০ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে তুলনামূলকভাবে ৬ হাজার ১৩৫ মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছেন।

 

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করে।

এর মধ্যে ছেলে ছয় লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং মেয়ে ছয় লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

 

এদিকে গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ এর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর ৮৩ হাজার ৬৮৭ কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

 

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার আগের বছরের তুলনায় কমেছে। পাসের হার ৭৮ দশমিক ৬৪। গতবার যা ছিল ৮৫ দশমিক ৯৫।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

 

৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫, সিলেট বোর্ডের ৭৩ দশমিক ০৭, ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডের ৭০ দশমিক ৪৪ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮।