NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

আত্মঘাতী গোলে হার এড়াল বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:৪৫ পিএম

আত্মঘাতী গোলে হার এড়াল বার্সেলোনা

আবারো পয়েন্ট হারাল বার্সেলোনা। লিগ ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে করেছেন ১-১ গোলে ড্র। যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ভায়েকানোই। তবে শেষ দিকে এসে বার্সেলোনাকে আত্মঘাতী গোল উপহার দেয় স্বাগতিকরা।

 

 

পয়েন্ট হারানোয় রিয়াল মাদ্রিদকে টপকে দুইয়ে উঠে আসার সুযোগ কাজে লাগাতে পারল না জাভি এর্নান্দেসের দল। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিনে কাতালানরা। এক ম্যাচ কম খেলা জিরোনা ৩৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে এবং ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। 

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে সেভাবে আক্রমণে যেতে পারেনি বার্সেলোনা।

 
বলের দখল নিজেদের পায়ে রাখলেও সুযোগ তৈরি করেছে বেশি ভায়েকানোই। যার সুবাদে গোলও পেয়ে যায় স্বাগতিকরা। ৩৯ মিনিটে উনাই লোপেজ জালের দেখা পান।

 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বার্সেলোনা।

 
আক্রমণের পর আক্রমণ করেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিলেন না লেভানদোস্কি, পেদ্রিরা। ৮২ মিনিটে বার্সেলোনাকে গোল উপহার দেয় ভায়েকানো। লেভানদোস্কির শট ভায়েকানো ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজিউনের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। এতে হার এড়িয়ে স্বস্তির এক পয়েন্ট পায় বার্সেলোনা।