NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

১৪০ কোটি ভারতীয়কে অপমান করায় মার্শের নামে মামলা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

১৪০ কোটি ভারতীয়কে অপমান করায় মার্শের নামে মামলা

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শের নামে মামলা করেছেন পন্ডিত কেশব নামের এক ভারতীয়। তার অভিযোগ, মার্শ পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রেখে ছবি তুলে ভারতীয় ক্রিকেট ভক্তদের অনুভূতিতে আঘাত করেছেন। কেশবের বিশ্বাস, বিশ্বকাপ ট্রফিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কেও অপমান করা। এজন্য থানায় এফআইআর দায়ের করেছেন আলিগড়ের এই আরটিআই অ্যাক্টিভিস্ট।

 
 

 

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কেশব এফআইআরের কপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অফিসেও পাঠিয়েছেন। একই সঙ্গে কেশব দাবি জানিয়েছেন, মার্শকে যেন ভারতের মাটিতে আর কোনো সময় খেলার অনুমতি দেয়া না হয়।

ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে নিজেদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পর ড্রেসিংরুমে ফিরে ট্রফি নিয়ে উদযাপন করেন অজি ক্রিকেটাররা।

 
 

 

ড্রেসিংরুমে ট্রফি নিয়ে তাদের উচ্ছ্বাসের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে কল্যাণে কোটি কোটি মানুষ দেখেছে। সেখানেই একটি ছবিতে বিশ্বকাপ ট্রফির ওপর পা রেখে সোফায় বসে থাকতে দেখা যায় মার্শকে। এটাই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। এ কারণে মার্শের ওপর ক্ষেপেছেন ভারতীয় সমর্থকরা।