NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প আ.লীগের সভা: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত
Logo
logo

সাকিবের করা টাইমড আউটের পর এবার বোলারদের জন্য নিয়ম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:৪৩ এএম

সাকিবের করা টাইমড আউটের পর এবার বোলারদের জন্য নিয়ম

ক্রিকেটকে আরো বেশি আকর্ষণীয়, আধুনিক ও দর্শকবান্ধব করতে নিয়মে অনেক পরিবর্তন আনছে আইসিসি। আজ আহমেদাবাদে আইসিসির সভায় আরেকটি নতুন নিয়ম কার্যকরের অনুমতি দেওয়া হয়েছে। এক ওভার থেকে আরেক ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড সময় পাবেন বোলাররা।

বিশ্বকাপে সাকিব আল হাসানের করা অ্যাঞ্জেলো মাথুজের ‘টাইমড আউট’ বেশ আলোচনার জন্ম দেয়।

 
সময়ের মারপ্যাঁচে ব্যাটাররা আউট হলে বোলারদের জন্য কেন এমন নিয়ম থাকবে না―এমন প্রশ্নও ওঠে। এরপর আজ ‘স্টপ ক্লক’ নামে এই নিয়মের কথা জানিয়েছে আইসিসি। 

 

বোলিং দল যদি এক ইনিংসের মধ্যে তিনবার একইভাবে দেরি করে তাহলে তাদের ৫ রান পেনাল্টি করার নিয়ম করা হয়েছে। যা ব্যাটিং দলের পাশে যোগ হবে।

 
যদিও পরিপূর্ণভাবে কার্যকরের আগে আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত এই নিয়মের পরীক্ষা-নিরীক্ষা চলবে।

 

ওভারের মাঝের সময় গণনার জন্য ব্যবহার করা হবে স্টপ-ওয়াচ। যদি বোলিং দল ৬০ সেকেন্ডের মধ্যে বোলিং করতে তৈরি না থাকে, তাদের সতর্ক করে দেওয়া হবে। তৃতীয়বার তাদের পেনাল্টি দেওয়া হবে ৫ রান।

 

 

আইসিসির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, তারা পিচ পরিবর্তন ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে যাচ্ছে। পিচের মূল্যায়নের ক্ষেত্রে কোনো ভেন্যু যদি ছয়টি ডেমেরিট পয়েন্ট পায় পাঁচ বছরের মধ্যে, তাহলে তাদের আন্তর্জাতিক মর্যাদা কেড়ে নেওয়া হবে। আগের নিয়ম অনুযায়ী সেটি ছিল পাঁচটি ডিমেরিট পয়েন্ট।