NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আ.লীগের সভা: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?
Logo
logo

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে যাবে জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৮ এএম

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে যাবে জাতিসংঘ

বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘ আহ্বান জানিয়ে যাবে। জাতিসংঘ সদর দপ্তরে নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

তফসিল ঘোষণার পর চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এই মুখপাত্র বলেছেন, ‘বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে যাবে জাতিসংঘ।’

বাংলাদেশে নিবার্চন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

 
এ অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হওয়ার কথা। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে ডুজারিক বলেন, ‘সব অংশীদার, সরকার এবং রাজনৈতিক দল শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রচারের জন্য যা যা করতে পারে, আমরা তা করার আহ্বান জানিয়ে যাব।’