NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি
Logo
logo

পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে কূটনীতিকদের নিয়ে ঈদ পুনর্মিলনী


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৩৪ পিএম

>
পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে কূটনীতিকদের নিয়ে ঈদ পুনর্মিলনী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে কূটনীতিকদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও সাবেক কূটনীতিকরা এ‌তে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ঈদুল আজহার শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঈদ পুনর্মিলনীতে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

ড. মো‌মেন ব‌লেন, বিশ্বের বিভিন্ন দেশের স‌ঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের গভীরতা আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। 

অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।