NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ
Logo
logo

‘বিদেশিদের’ রাজনৈতিক দল গঠনের পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:২৯ এএম

‘বিদেশিদের’ রাজনৈতিক দল গঠনের পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যেসব বিদেশি নির্বাচন নিয়ে কথাবার্তা বলেন, ‘তারা একটি রাজনৈতিক দল গঠন করুন, এটা হচ্ছে দ্য অ্যাম্বাসাডর পার্টি বা অন্য কিছু। আর একটা অঙ্গীকার করুন। যারা তাদের ভোট দেবে, তাদের নিজেদের দেশের নাগরিক করে নিয়ে যাবেন। দেখবেন, অনেকেই তাদের ভোট দেবে।

 
’

 

রবিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে স্কটল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

আমেরিকা প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, ‘আমরা তো এক দিনে আমেরিকা হতে পারব না। ওনারা (যুক্তরাষ্ট্র) যাদের টাকাটুকা দিয়ে রাখে তারা মনে করে এক দিনে বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে।

 
হঠাৎ করে ওনারা বড়লোকের কথা বললে তাজ্জবের বিষয় মনে হয়।’

 

মন্ত্রী বলেন, ‘১৯ শতকের শুরুতে আমেরিকার শ্রমিককে ১৮ ঘণ্টার মতো কাজ করত ২০ সেন্ট মজুরিতে। আমেরিকার উন্নয়নের কথা আমরা জানি। কেমন অত্যাচারিত হয়েছে সেখানকার শ্রমিকরা।

 
কিন্তু আমাদের এখানের শ্রমিকরা আমেরিকার তুলনায় অনেক ভালো। আমেরিকায় জনপ্রতি আয় প্রায় ৬৫ হাজার ডলার। আর আমাদের দেশে দুই হাজার ৮০০ ডলার। সে তুলনায় আমাদের দেশের শ্রমিকরা অনেক ভালো আছে।’

 

আমেরিকাকে স্যাংশনের দেশ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ওরা (আমেরিকা) স্যাংশন দিতে পারে।

 
ওরা বড়লোক। কিন্তু আমরা আমাদের মতো কাজ করব। বাস্তবতার নিরিখে আমরা কাজ করব।’

 

যুক্তরাষ্ট্র থেকে নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা আসবে কি না―এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘আমি জানি না। এটা অন্য দেশের এখতিয়ার।’