NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি
Logo
logo

প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই স্নায়ুচাপে ভুগবে ভারত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ১১:১৯ পিএম

প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই স্নায়ুচাপে ভুগবে ভারত

বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষে অজেয় আছে ভারত। একমাত্র দল হিসেবে কোনো ম্যাচ না হেরে সেমিফাইনালে এসেছে স্বাগতিকরা। রোহিত শর্মার হাতেই শিরোপা দেখছেন অনেকে। তবে আশার সঙ্গে আছে আশঙ্কার চোরাবালিও।

 
সেটা প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই। ফাইনালে যেতে হলে শেষ চারের লড়াইয়ে কিউইদের বাধা পেরোতে হবে ভারতের। অবশ্য সাবেক কিউই ক্রিকেটার রস টেইলর মনে করছেন, প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই সেমিতে স্নায়ুচাপে ভুগবে ভারত।

 

চার বছর আগে ম্যানচেস্টারে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল ভারত।

 
সেই ম্যাচের ঘটনা টেনে এনে রস টেইলর বলেছেন, ‘এবার ভারত আরো বেশি ফেভারিট। ঘরের মাঠে গ্রুপ পর্বে দারুণ ক্রিকেট খেলেছে। যখন আমাদের কিছুই হারাবার থাকে না, তখন নিউজিল্যান্ড দল ভয়ংকর হয়ে ওঠে। ভারত যদি কোনো দলের বিপক্ষে স্নায়ুচাপে ভোগে তবে সেটা এই নিউজিল্যান্ড দল।
 
’

 

6666
রস টেইলর, ছবিঃ এএফপি

১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে দুই দল। মুম্বাইয়ে টস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলছেন টেইলর। আর নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে তাহলে ভারতের মিডল অর্ডারকে কঠিন চাপে পড়তে হতে পারে বলছেন টেইলর, ‘টস গুরুত্বপূর্ণ। যদি নিউজিল্যান্ড ব্যাট ও বলে ভালো শুরু করে, তবে এটা তাদের লড়াইয়ে থাকতে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। মুম্বাই সাধারণত এমন মাঠ, সেখানে আপনি বড় রান আশা করবেন।

 
কিন্তু নিউজিল্যান্ডের জন্য কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া বড় পরীক্ষা হবে।’