NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

স্লোগান নয়, ভোট দরকার : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৯ পিএম

স্লোগান নয়, ভোট দরকার : প্রধানমন্ত্রী

নরসিংদীর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তৃতা দিতে মঞ্চে উঠছিলেন তখন মঞ্চ থেকে স্লোগান দেওয়া হচ্ছিল, ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার বারবার দরকার’। তখন মাইকের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনা প্রথমে বলেন, ‘স্লোগান নয়, ভোট দরকার।’

আজ রবিবার বিকেল ৪টায় নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

জনসভায় শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা যে উন্নয়ন পেয়েছেন, সেটা অব্যাহত রাখতে হবে।

 
আপনাদের কাছে ওয়াদা চাই, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন। ওই বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল যেন আর না আসতে পারে।’

 

তিনি আরো বলেন, ‘বিএনপি চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না।

 
তারা (বিএনপি) অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।’

 

বিএনপি পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুল্যান্স পুড়িয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে।

 
কেউ যদি বাসে আগুন দিতে যায় তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।’

 

জনসভায় শেখ হাসিনা বলেন, ‘দেশে আধুনিক প্রযুক্তি করা হয়েছে। আমরা জনগণের কল্যাণে কাজ করি। আর বিএনপি-জামায়াত করে ধ্বংসের কাজ।

 
আপনারা নিশ্চয়ই গত ১৫ বছরে দেশের উন্নয়ন দেখেছেন। আমাদের উন্নয়ন গ্রাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। প্রতিটি গ্রাম হবে শহর। কোনো মানুষ ঘরহীন থাকবে না।’