NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও যেভাবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৭ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও যেভাবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারে বাংলাদেশ

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শ্রীলঙ্কার বড় ব্যবধানে হেরে যাওয়ায় ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা বেড়ে গেছে বাংলাদেশের। 

৯ ম্যাচ শেষে ২ জয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। এক ম্যাচ কম খেলা বাংলাদেশ ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শ্রীলঙ্কার ঠিক ওপরে অবস্থান করছে।

আগামী শনিবার পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

 
এই ম্যাচে জিতলে কোনো সমীকরণ ছাড়াই ২০২৫ সালে পাকিস্তানে বসতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন সাকিব আল হাসান, লিটন দাসরা। 

 

অজিদের বিপক্ষে হারলেও সুযোগ আছে বাংলাদেশের। সে ক্ষেত্রে হারের ব্যবধান বড় হওয়া যাবে না। যেমন আগে ব্যাট করে অস্ট্রেলিয়া যদি ৩৬০ রান করে, সে ক্ষেত্রে অন্তত ২০০ রান করতে হবে বাংলাদেশকে।

 
তাহলে আর শঙ্কা থাকবে না। বাংলাদেশ যদি আগে ব্যাট করে ২০০ রান করে, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে অন্তত ২৩ ওভার পর্যন্ত খেলাতে হবে। অন্যথায় শ্রীলঙ্কার হাতে উঠবে চ্যাম্পিয়নস ট্রফির টিকিট।