NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ১৭, ২০২৬ | ২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়াদ শেষের পথে যুদ্ধবিরতি, ফের কি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র-ইরান? হামাস নেতাদের সঙ্গে কেন গোপন বৈঠকে ট্রাম্পের জামাতা ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল কলকাতার রাজপথে মিছিলে নেমে তোপের মুখে জয়া জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ ঝড়, আসছে তৃতীয় কিস্তি? আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
Logo
logo

পোশাক শ্রমিকদের আন্দোলনে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ পিএম

>
পোশাক শ্রমিকদের আন্দোলনে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

পোশাক শ্রমিকদের আন্দোলনে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, কোনো ধরনের ভয়ভীতি, দমনপীড়ন বা সহিংসতার শিকার হওয়ার ভয় ছাড়াই শ্রমিকদের সংগঠন ও সম্মিলিতভাবে দর কষাকষি করার অধিকার সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র তার কাজের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বজুড়ে মৌলিক মানবাধিকারকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ।

ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র সহিংসতার পাশাপাশি ট্রেড ইউনিয়নের কর্মীদের অপরাধী হিসেবে চিহ্নিত করার প্রবণতায়ও উদ্বিগ্ন।

 
 

 

গত সপ্তাহে পোশাক শ্রমিক কর্মী রাসেল হাওলাদারের মৃত্যুর ঘটনাকে ‘পুলিশের গুলিতে হত্যা’র অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ম্যাথু মিলার বলেন, ২৬ বছর বয়সী রাসেল হাওলদার সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কর্মী ছিলেন। বিক্ষোভকারীদের দেওয়া আগুনে ইমরান হোসেন (৩২) নামে আরেক কর্মীর মৃত্যুতেও যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করছে।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘শ্রমিক ও ট্রেড ইউনিয়নের সদস্যদের ওপর চলমান দমনপীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন।

 
শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার তদন্ত করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।’ 

 

মুখপাত্র আরো বলেন, মজুরি যৌক্তিকভাবে বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাব আমলে নেওয়ায় আমরা বেসরকারি খাতের সদস্যদের প্রশংসা করি। কর্মী ও তাদের পরিবারগুলো যাতে তাদের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে পারে সে জন্য ত্রিপক্ষীয় প্রক্রিয়ায় ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।