NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
Logo
logo

সংসদের বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করলেন স্পিকার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

সংসদের বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করলেন স্পিকার

ঢাকা: জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগানস্থ ৩৩/১১ কেভি ও ১৬/২০ এমভি বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে স্পিকার বিদ্যুৎ উপকেন্দ্র দুটি ঘুরে দেখেন এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় স্পিকারকে বিদ্যুৎ উপকেন্দ্রের সেফটি সম্পর্কে অবহিত করেন প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এডেক্স করপোরেশনের এমডি তারানা আলী ও সিইও নুরুন নবী সুজন।

 

বিদ্যুৎকেন্দ্র দুইটি জাতীয় সংসদের সার্বিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে যাবে। বিদ্যুৎকেন্দ্র দুটি ঘুরে দেখে আমার মনে হয়েছে বাংলাদেশের বিদ্যুৎখাতের উন্নয়ন অনেক দূর এগিয়েছে।’

 

বিদ্যুৎ কেন্দ্র দুটির সাবস্টেশনসহ সাবস্টেশন অটোমেশন এবং ডিজিটাল ফল্ট অ্যান্ড ডিস্টার্বেন্স রেকর্ডার সিস্টেম সরবরাহ, ইনস্টলেশন, পরীক্ষণ এবং কমিশনিং-এর কাজ সম্পন্ন করেছে এডেক্স করপোরেশন।