NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ভারতে কেমন চলছে প্রিয়তমা, জানালেন পরিবেশক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৫৭ এএম

ভারতে কেমন চলছে প্রিয়তমা, জানালেন পরিবেশক

গত সপ্তাহে ভারতের তিন রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি। চলচ্চিত্রে বাংলাদেশের তারকা শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। সেখানে ৩ তারিখ মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল খুব একটা ভালো চলছে না সিনেমাটি। দর্শক টানতে পারছে না সিনেমাটি।

 
এটা নিয়ে দেশের সংবাদমাধ্যমে বেশ কিছু সংবাদও প্রকাশ করা হয়েছে। কিন্তু আসলে কেমন চলছে?
বিষয়টি জানতে যোগাযোগ করা হয় সিনেমাটির ভারতীয় পরিবেশক এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেডের সঙ্গে। প্রতিষ্ঠানটির পরিচালক শতদ্বীপ সাহা বলেন, ‘বাংলাদেশ যেসব সংবাদ বেড়িয়েছে সেগুলো সঠিক নয়। সিনেমা মোটামুটি চলছে।
 
তবে যদি আরও আগে আমদানি করতে পারতাম তাহলে আরও ভালো ব্যবসা করতো।’

 


তিনি জানান, তিনটি রাজ্যের ৪০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে সামনের সপ্তাহে কিছু হল কমবে, কারণ অনেক হলে উঠবে সালমান খানের টাইগার ৩। অবশ্য তার দাবি এক সপ্তাহ পরে আবার হল বাড়বে প্রিয়তমার।

 
 
শতদ্বীপ বলেন, যেটুকু ব্যবসা করছে মোটামুটি সন্তুষ্ট আমরা। পাশাপাশি অনলাইন প্রচরণায় শাকিব ও ইধিকা পাল দুজনই সহযোগিতা করছেন বলে জানান।